বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

অবশেষে এলএনজি ক্রয় করছে বাংলাদেশ

প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৬ অপরাহ্ন আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ৫:২৮ অপরাহ্ন
অবশেষে এলএনজি ক্রয় করছে বাংলাদেশ

গত সপ্তাহে স্পট মার্কেটে এক কার্গো এলএনজির ক্রয়াদেশ দিয়েছে বাংলাদেশ রাষ্ট্র নিয়ন্ত্রিত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল)। ফেব্রুয়ারির শেষদিকে তা দেশে এসে পৌঁছাবে।

আরপিজিসিএলের সূত্র বলছে, ফরাসি কোম্পানি টোটালএনার্জিস এর কাছ থেকে এক কার্গো (৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ) এলএনজি কেনা হচ্ছে। এ কেনাকাটায় প্রতি ইউনিটের দাম পড়বে ১৯ ডলার ৭৪ সেন্ট। তবে এজন্য এখনো দরপত্র আহ্বান করা হয়নি। এমনকি এ নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি টোটালএনার্জিস।

প্রায় তিন-চতুর্থাংশ বিদ্যুৎ উৎপাদনের জন্য আমদানিকৃত প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভর করে দক্ষিণ এশিয়ার এই দেশ। তবে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্বব্যাপী দাম বেড়ে যাওয়ায় গত বছর তা কেনা বন্ধ করতে বাধ্য হয় তারা। বাংলাদেশে এলএনজি আমদানির দায়িত্বে রয়েছে পেট্রোবাংলা।

সরকার পরিচালিত গ্যাস কোম্পানিটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আগামী জুন পর্যন্ত স্পট মার্কেট থেকে ১০-১২ কার্গো কেনার পরিকল্পনা করছি আমরা। এলএনজির দরপতন হয়েছে। তবে দীর্ঘমেয়াদী চুক্তির জন্য আমরা যে দাম দিচ্ছি, সেটার চেয়ে এখনও তা বেশি।

গত বছরের ফেব্রুয়ারির শেষদিকে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর বিশ্বজুড়ে বাড়তে থাকে এলএনজির দাম। ফলে তা কেনা স্থগিত করে বাংলাদেশ সরকার। অবশেষে সেই অবস্থান থেকে সরে এলো তারা।