ফ্লোরে মিললো অসুস্থ রোগীর লাশ : ফ্যানে ঝুলছে দড়ি

নিহত ব্যক্তির নাম জাকির ইসলাম (৪০)। নিহতের স্ত্রী মোছা. আশা জানান, মাথার যন্ত্রণা নিয়ে গত কয়েক দিন থেকে সমস্যায় ভুগছিলেন জাকির। তিনি একাই রুমে শুয়ে ছিলেন রাতে, সকালে আমি মেঝে ঝাড়ু দেয়ার সময় দেখি ফ্যানের সাথে দড়ি ঝুলে রয়েছে। আর তার দেহ পড়ে রয়েছে মেঝেতে।
এ বিষয়ে আরএমপির কাটাখালি থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। এটা আত্মহত্যা নাকি হত্যা লাশের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া নিশ্চিত করে বলা যাবে না। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

