পদযাত্রা বন্ধ করে নির্বাচনের দিকে যাত্রা করুন : কাদের

ওবায়দুল কাদের বলেন, সারাদেশ মেট্রোরেলে মেতেছে। লুঙ্গি পরে গ্রামের মানুষ সারাদিন ধরে অপেক্ষা করছে মেট্রোরেলে ওঠার জন্য।
তিনি বলেন, মেট্রোরেল আরও আসবে। আরও ছয়টা মেট্রোরেল নতুন সাজে গণপরিবহনে সুসজ্জিত হবে।
ওবায়দুল কাদের বলেন, উন্নয়ন মাত্র শুরু হয়েছে। এই উন্নয়নে বিরোধীদলের জ্বালা শুরু হয়েছে। কত যে জ্বালা, পদ্মা সেতুর জ্বালা, উড়াল সেতুর জ্বালা।
তিনি আরও বলেন, আপনারা ভয় পাবেন না। বিএনপির আন্দোলনে লাল কার্ড। বিএনপির সবই ভুয়া। পথ হারা হয়ে বিএনপি এখন পদযাত্রা করছে। এসব পদযাত্রা বন্ধ করে নির্বাচনের দিকে যাত্রা করেন।

