বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন নিয়ে মেসির বক্তব্য

প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৩, ৩:৩৭ পূর্বাহ্ন আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ৬:৪০ পূর্বাহ্ন
বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন নিয়ে মেসির বক্তব্য

বিশ্বকাপ জয় নিয়ে আর্জেন্টিনার ওলে পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন মেসি। দীর্ঘ সেই সাক্ষাৎকারে উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ, ‘হ্যাঁ, আমি দেখেছি (বাংলাদেশের সমর্থন)। সব জায়গায় ১০ নম্বর জার্সি, বিশ্বকাপ ফাইনালের আগে সোফি মার্তিনেজ (আর্জেন্টাইন সাংবাদিক) আমাকে দেখিয়েছিল। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি এভাবে পৃথিবীর নানা প্রান্তে দেখা, সত্যিই দুর্দান্ত।’

সাক্ষাৎকারে মেসি বলছিলেন, বিশ্বকাপের সময়ে আর্জেন্টিনার সাধারণ মানুষ অনেক উপভোগ্য সময় কাটিয়েছে। তারা তাদের দুঃখ–দুর্দশা ভুলে এ সময়ে শুধু ফুটবল নিয়ে ভাবতে পেরেছে। আর্জেন্টিনার সাধারণ মানুষদের নিয়ে এ কথা বলার পরই সাক্ষাৎকারে বাংলাদেশের প্রসঙ্গটি উঠে আসে।

বিশ্বকাপ চলাকালে স্কালোনি বাংলাদেশকে নিয়ে বলেছিলেন, ‘আমার মনে হয়, প্রথমে ডিয়েগো (ম্যারাডোনা), পরে মেসির কারণে আর্জেন্টিনার ফুটবলের সমর্থক বেড়েছে। বাংলাদেশে আমাদের এমন সমর্থন আছে জেনে আমি গর্বিত। শুধু বাংলাদেশেই নয়, অন্য অনেক দেশের মানুষও আমাদের সমর্থন করে।‌’