আ.লীগের শান্তি সমাবেশ আজ

জানা গেছে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে কামরাঙ্গীরচর ৩১ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতাল মাঠে হবে শান্তি সমাবেশ। এতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত থাকবেন। তবে দলের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের ঢাকা মহানগর উত্তর শাখা সকাল সাড়ে ১০টায় পৃথক শান্তি সমাবেশ করবে।
একই সঙ্গে চট্টগ্রাম, খুলনা, সিলেট, খুলনা ও রংপুর, ময়মনসিংহে আওয়ামী লীগ এই শান্তি সমাবেশের কর্মসূচি রয়েছে।

