জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের যুব ও জনকল্যাণ সংস্থার সংবর্ধনা

শনিবার সকালে ইউনিয়নের পশ্চিম এওজবালিয়া উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে সংস্থাটির আয়োজনে ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা থেকে ২০২২ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০জন শিক্ষার্থী সংবর্ধনা দেওয়া হয়।
এসময় এওজবালিয়া ইউনিয়ন যুব ও জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ সরকারি কলেজের অধ্যক্ষ একেএম সেলিম চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পশ্চিম এওজবালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছর উদ্দিন জসিম, জমিদার হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর কবির, সংস্থার নির্বাহী সভাপতি সিরাজুল ইসলাম, ডা. আবদুর রশিদ, কার্যকরি সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হক, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন সুমন প্রমূখ।
সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে ১ হাজার টাকার প্রাইজবন্ড ও ক্রেস্ট প্রদান করা হয়।
সংস্থার নির্বাহী সভাপতি ডা. আবদুর রশিদ জানান, আমরা এওজবালিয়া ইউনিয়ন যুব ও জনকল্যাণ সংস্থার মাধ্যমে ইউনিয়নের গরীব-অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছি। সুবিধা বঞ্চিত শিক্ষার্থীর ফরম পুরনে সহযোগিতা, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, অসহাদের খাদ্য সামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করছি।
তিনি জানান, আজকের সংবর্ধনায় শিক্ষার্থীদের যে উৎসাহ এবং অনুপ্রেরণা দেওয়া হয়েছে, এটি তাদের ভবিষ্যৎ জীবনে আলোকবর্তিকা হয়ে থাকবে। আশাদের আশা, এই সংবর্ধনার মাধ্যমে অন্য শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হয়ে আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলবে।

