মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মেসির ম্যাজিকে পিএসজির জয়

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৭ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৬:৩০ পূর্বাহ্ন
মেসির ম্যাজিকে পিএসজির জয়

পার্ক দে প্রিন্সেসে এদিন পিএসজির হয়ে নামেননি নেইমার, এমবাপ্পে ও রামোসদের মত তারকারা। মূল দায়িত্ব ছিল মেসির কাঁধেই। তবে শুরুতেই পিছিয়ে পড়ে ক্রিস্তফ গালতিয়ের শিষ্যরা। ম্যাচের ২০ মিনিটে ডাচ মিডফিল্ডার ব্রাঙ্কো ফন ডেন বুমেনের গোলে এগিয়ে যায় তুলুজ। তবে পিএসজিকে সমতায় ফেরাতে বেশি সময় নেননি হাকিমি। ৩৮ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁকানো শটে করা মরোক্কান এই ডিফেন্ডারের গোলে সমতায় ফেরে পিএসজি।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ৫৮ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে তুলুজের গোলরক্ষকে পরাস্ত করেন আর্জেন্টাইন জাদুকর। এবারের লিগে এটি মেসির ১০ম গোল। সব টুর্নামেন্ট মিলিয়ে এবার পিএসজির জার্সিতে মেসির গোলসংখ্যা দাঁড়াল ১৫টি। এরপর দুই দলই বেশ কিছু সুযোগ পেয়েছিল। তবে কাজে লাগাতে পারেনি কেউই।

এই জয়ে ২২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই রইল পিএসজি। ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অলিম্পিক মার্শেই।