বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালেন শ্রীলংকার প্রেসিডেন্ট

প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৪ পূর্বাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালেন শ্রীলংকার প্রেসিডেন্ট

শ্রীলংকার ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে শনিবার (৪ ফেব্রুয়ারি) দেশটির প্রেসিডেন্টের সচিবালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রীলংকার প্রেসিডেন্ট।

একই দিনে শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন আব্দুল মোমেন। বৈঠকে উভয়পক্ষ অগ্রাধিকারমূলক বাণিজ্য আলোচনা, ব্যবসা ও বিনিয়োগে সহযোগিতা, পর্যটনসহ কানেক্টিভিটির ওপর বিশেষ জোর দেয়। পররাষ্ট্রমন্ত্রী মোমেন শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা-কলম্বো বিমানভাড়া কমানো ও জনগণের মধ্যে যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির অনুরোধ করেন।