স্বাস্থ্যসেবা ফোরামের ফ্রী প্রশিক্ষণ শেষে যুবদের চাকুরির সুযোগ

বেকারত্ব দূরীকরণ কর্মসূচীর অংশ হিসেবে ২০জন যুবক-যুবতীকে জেলা শহর মাইজদীতে অবস্থিত এ্যারাবিয়ান হাসপাতালে আগামী ৩০ এপ্রিল থেকে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে। এই উদ্যোগের অংশ হিসেবে গত রোববার (৫ ফেব্রুয়ারি) আবেদন আহব্বান করেছে স্বাস্থ্যসেবা ফোরাম নোয়াখালী। আগামী ২০ মার্চ আবেদন যাচাই-বাচাই শেষে প্রশিক্ষণার্থীদের নির্বাচন করা হবে।
স্বাস্থ্যসেবা ফোরাম নোয়াখালীর প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম রাসেল বলেন, আমাদের সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ১৭ জনকে প্রশিক্ষণ দিয়ে চাকুরি প্রদান করা হয়েছে। এবাও ২০জনকে প্রশিক্ষণ দিয়ে চাকুরি দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আবেদনের জন্য যোগাযোগ করুন : ০১৮১৮৫৯৭৬৬০

