উপহারের গাড়ি নিয়ে আসার সময় হিরো আলমের বিরুদ্ধে মামলা

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উলুকান্দি এলাকায় হিরো আলমের গাড়িটি আটক করে এ মামলা দায়ের করা হয়। চুনারুঘাটের এক শিক্ষকের দেয়া উপহারের গাড়ি আনতে যাচ্ছিলেন হিরো আলম। পথে বেপারোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মামলার আওতায় এলেন তিনি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভুইয়া বলেন, আশরাফুল আলম হিরোকে বহনকৃত গাড়িটি হাইওয়ে দিয়ে ওভার স্পিডে চলছিল। এসময় দায়িত্বরত পুলিশ গাড়িটি আটক করে। পরে আড়াই হাজার টাকা জরিমানা নিয়ে গাড়িটি ছেড়ে দেয়া হয়।

