বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

করোনায় ২৪ ঘণ্টায় ৭৩১ জনের মৃত্যু

প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৩, ৩:০০ পূর্বাহ্ন আপডেট: ২৪ মার্চ ২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ন
করোনায় ২৪ ঘণ্টায় ৭৩১ জনের মৃত্যু

এ নিয়ে বিশ্বে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৭৩ হাজার ২৫১ জনে। করোনার শুরু থেকে এ পর্যন্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৬৩ লাখ ৮০ হাজার ৫৯৪ জনে।

এছাড়া ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২ লাখ ৪১ হাজার ৩৭০ জন। এ নিয়ে সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৪ কোটি ৮৮ লাখ ৮১ হাজার ৩৮৮ জনে।

ওয়ার্ল্ডোমিটারসের হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় জাপানে মারা গেছেন ১২৪ জন। এ নিয়ে জাপানে মৃত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৯ হাজার ৬০১ জনে। দেশটিতে একদিনে করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৬১২ জনের। মহামারির শুরু থেকে এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন ৩ কোটি ২৭ লাখ ৬০ হাজার ৩১৭ জন।

এদিকে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬ হাজার ৯৮৫ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬২ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ কোটি ৪৫ লাখ ৯ হাজার ২৬১ জনে।
তাদের মধ্যে মারা গেছেন ১১ লাখ ৩৬ হাজার ৪৪৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ কোটি ১৬ লাখ ২৬ হাজার ১৪৭ জন।

বিশ্বে সর্বাধিক মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৮ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৪৩৯ জনে।