শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ইউপি সদস্যদের ইভটিজিং-মাদক র্নিমূলে কিশোরগ্যাং প্রতিহতের আহব্বান

প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৩০ পূর্বাহ্ন আপডেট: ৭ মার্চ ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন
ইউপি সদস্যদের ইভটিজিং-মাদক র্নিমূলে কিশোরগ্যাং প্রতিহতের আহব্বান

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারী) বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তিন ইউনিয়নের ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ আহব্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহন করান। এসময় তিনি বলেন, আপনারা (ইউপি সদস্যরা) হলেন স্থানীয় সরকারের সর্বশেষ তৃণমূলের জনপ্রতিনিধি। সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আমরা আপনাদের মাধ্যমে বাস্তবায়ন করি। আমরা চাই আপনারা নিজ এলাকায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। বিচার প্রার্থীদের অভিযোগ শুনে সহজেই তা সমাধান করবেন।

তিনি বলেন, এলাকায় মাটি কাটা, বালু উত্তোলন, ইভটিজিং, মাদক ও বাল্যবিবাহ বন্ধে আপনাদের ভূমিকা রাখতে হবে। এলাকার সকল মানুষের মাঝে সরকারের সুযোগ-সুবিধা সমন্বয় করে বন্ঠন করতে হবে। সরকারের উন্নয়ন জনগনের কাছে তুলে ধরতে হবে।

শপথ গ্রহন অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ বিন আখন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকী রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার মমিন, সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, নাসির উদ্দিন বাদল, ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান সাবু, দিলদার হোসেন জুনায়েদ ও ইয়াছিন আরাফাত বক্তব্য রাখেন।