৭ কেজি ওজন কমিয়ে স্কুলছাত্রী চরিত্রে ফিরছেন দীঘি

সম্প্রতি জনপ্রিয় গায়ক তানজীব সারোয়ারের নায়িকা হয়ে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন দীঘি। ‘ভালো থাকার কারণ’ শিরোনামে এই গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুর করেছেন তানজীব। সংগীতায়োজন সাজিদ সরকারের।
মিউজিক ভিডিওটি নির্মাণ করছেন উজ্জ্বল রহমান। গত ১২ জানুয়ারি ফিল্ম ভ্যালি ও এর আশেপাশের বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে বলে জানান নির্মাতা উজ্জ্বল। এই মিউজিক ভিডিওটিরও কোরিওগ্রাফ করেছেন আসাদ খান।
এ বিষয়ে নির্মাতা উজ্জ্বল রহমান বলেন, এর আগে দীঘি আউলা ঝাউলা শিরোনামের একটি গানে মডেল হয়েছিলেন। ওই ভিডিওটি আমি নির্মাণ করেছিলাম। গান ও ভিডিও দুটোই জনপ্রিয় হয়েছিল। আবারও দীঘিকে নিয়ে নতুন কাজটি করেছি। এটি একটি পিওর রোমান্টিক গান। কাজটির জন্য দীঘি ৭ কেজি ওজন কমিয়েছে। আমার বিশ্বাস বদলে যাওয়া দীঘিকে দেখে সবার ভালো লাগবে।

