শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে শেখ কামাল এ্যাথলেটিকস্ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ৪:২৪ পূর্বাহ্ন আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন
নোয়াখালীতে শেখ কামাল এ্যাথলেটিকস্  প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বৃহস্পতিবার বিকালে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি দেওয়ান মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এরআগে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও  জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো:  নাজিমুল হায়দার, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ বিজয়া সেন।

শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় নোয়াখালীর ৯ উপজেলার বিভিন্ন স্কুল- মাদ্রাসার ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড় , ৪০০ মিটার দৌড়, ৮০০ মিটার দৌড়, ১৫০০ মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, ট্রিপল জাম্প, ডিসকাস থ্রো, জেভলিন, শর্টপুটসহ মোট ১৬টি ইভেন্টে প্রতিযোগিরা অংশগ্রহণ করেছে প্রতিযোগীরা।