নোয়াখালীতে আওয়ামী লীগের শান্তি মিছিল ও সমাবেশ

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের আবদুল মালেক উকিল প্রধান সড়কে নোয়াখালী পৌর আওয়ামী লীগের ব্যানারে শান্তি মিছিল করে নেতাকর্মীরা। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অডিটোরিয়ামে গিয়ে সমাবেশে মিলিত হয় তারা।
এতে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট, জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্ট, জেলা যুবলীগের সাবেক আহবায়ক ইকবাল করিম তারেক প্রমূখ।
সমাবেশ থেকে বিএনপি-জামায়াত অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক হওয়ার আহব্বান জানানো হয়।
এদিকে জেলার প্রত্যেক উপজেলার ইউনিয়ন পর্যায়েও শান্তি সমাবেশ করেছে দলীয় নেতাকর্মীরা। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

