শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

কবিরহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফারুক ইন্তেকাল করেছেন

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৯ পূর্বাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩:২০ পূর্বাহ্ন
কবিরহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফারুক ইন্তেকাল করেছেন

শনিবার ১১ ফেব্রুয়ারী ভোর ৫ টার দিকে ঢাকায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগাহি, আত্মীয় স্বজন রেখে গেছেন।

শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকেল বাদ আসর তার নিজ বাড়ির দরজায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সাংবাদিক এসএম ফারুকের মৃত্যুতে নোয়াখালীর সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন, দৈনিক সচিত্র নোয়াখালী সম্পাদক-প্রকাশক আমিরুল ইসলাম হারুন, কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, ভোরের কাগজ নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেল।