শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বেগমগঞ্জে অস্ত্র মামলায় ইউপি চেয়ারম্যানের কারাদন্ড

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ৫:৪২ পূর্বাহ্ন আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
বেগমগঞ্জে অস্ত্র মামলায় ইউপি চেয়ারম্যানের কারাদন্ড

শনিবার দুপুরে উপজেলার কুতুবপুরের দারগার পুকুর পাড়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ এবং সকালে বটতলায় বিএনপির পদযাত্রায় উপস্থিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ চেয়ারম্যান কামাল হোসেনের সাজা হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন। একই সঙ্গে স্থানীয় বাসিন্দারা কামালের অন্যান্য মামলার বিচার দাবি করেছেন। নোয়াখালীর জেলা জজ আদালতের পরিদর্শক মো. শাহ আলম রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

শাহ আলম বলেন, নোয়াখালীর বিশেষ ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মাসফিকুল হক গত সোমবার বিকেলে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আসামি মো. কামাল হোসেন বেগমগঞ্জের ১২ নম্বর কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কুতুবপুর গ্রামের হাজী বজলুর রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

আদালত সূত্র জানায়, আসামি কামাল হোসেনকে অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় দোষী সাব্যস্ত করে ১০ বছরের এবং ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।

খোঁজ নিয়ে ও সরেজমিনে জানা গেছে, কামাল হোসেন ২০১০ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্র দখল করে চেয়ারম্যান নির্বাচিত হয়ে নানা অনিয়ম, সাধারণ মানুষের সঙ্গে দূর্ব্যবহার, সম্মানিত ব্যক্তিদের সঙ্গে অসদাচরণ, এলাকায় মাদকের আখড়া বসানো, মাদক সেবন, সুদ, ঘুষ ও দূর্নীতিতে জড়িয়ে পড়েন। অপকর্ম পাকাপোক্ত ও মানুষকে জিম্মি করতে গড়ে তোলেন নিজস্ব ক্যাডার বাহিনী।

কামালের বিরুদ্ধে ওই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সাহাব উল্যাহর বাড়ি ঘরে হামলা-ভাংচুর- লুটপাট, ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্র দখলে বাঁধা দেওয়ায় ও অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় নির্বাচন অফিসারকে হুমকির ঘটনায় মামলা, ২০১৭ সালের ১০ জানুয়ারি রাতে প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডে আটকের পর নিজের অস্ত্র দিয়ে এলোপাথাড়ি গুলি করে আবুল কালাম নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা, ২০১৯ সালে জেলা গোয়েন্দা পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে কামাল ও জেলার শীর্ষ সন্ত্রাসী খালাসি সুমনকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমান গাঁজা গ্রেফতারের মামলাসহ বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে।

স্থানীয় একাধিক বাসিন্ধা নাম প্রকাশ না করা শর্তে জানান, আমরা কামাল চেয়ারম্যানের কাছে জিম্মি হয়ে পড়েছিলাম। তার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছি। আমরা চাই কামালের বাকি মামলাগুলোরও দৃষ্টান্তমূলক শান্তি হোক।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, কুতুবপুর ইউনিয়নের  চেয়ারম্যান কামাল হোসেনের বিরুদ্ধে থানায় হত্যা, হামলা, ভাংচুর, হুমকি, অস্ত্র ও মাদক ব্যবসার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তবে অস্ত্র মামলা ছাড়া অন্যান্য মামলায় কামাল জামিনে রয়েছেন।

নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজিবুল হায়দার ও  বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইয়াসির আরাফাত জানান, যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অবর্তমানে প্যানেল চেয়ারম্যান-০১ দায়ীত্ব পালন করার বিধান ইউনিয়ন পরিষদের গঠনতন্ত্রেই বলা আছে। আমরা আদালতের নির্দেশনা মতে প্রদক্ষেপ গ্রহন করা হয়েছে।