শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে নোয়াখালীতে সাংবাদিকদের মানববন্ধন

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ৩:২৮ পূর্বাহ্ন আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে নোয়াখালীতে সাংবাদিকদের মানববন্ধন

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের অংশ গ্রহণে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে  হয়রানি বন্ধ সহ দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের  দাবি জানান।

ঘন্টা ব্যাপি চলা এ মানববন্ধনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিকরা ছাড়াও সংহতি প্রকাশ করে  সুধি সমাজের বিভিন্ন স্তরের লোকজন অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল করেন গণমাধ্যম কর্মীরা।