শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ৭১ যাত্রীর জরিমানা

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ৩:৪৬ পূর্বাহ্ন আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ৭১ যাত্রীর জরিমানা

রবিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে এ অভিযান চালিয়ে তাদের থেকে মোট ২২ হাজার ৮৮০ টাকা জরিমানা আদায় করে রেল কর্তৃপক্ষ।

অভিযানে নেতৃত্ব দেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার। তিনি জানান, ট্রেনে তেমন ভিড় ছিল না। বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত আসনবিহীন ও টিকেটবিহীন যাত্রী দৃশ্যমান।

এদিন ট্রেনে সর্বমোট ৭১ জন টিকিটবিহীন যাত্রী শনাক্ত করা হয়।
অসীম কুমার তালুকদার বলেন, তাদের কাছ থেকে আদায়কৃত জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে।