মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ড্রেসিং রুমে ধূমপান, খালেদ মাহমুদকে জরিমানা

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ৫:২৮ পূর্বাহ্ন আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১:২২ পূর্বাহ্ন
ড্রেসিং রুমে ধূমপান, খালেদ মাহমুদকে জরিমানা

জানা গেছে, ক্রিকেটের চেতনাবিরোধী কাজের জন্য ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। পাশাপাশি দেওয়া হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। এছাড়া আচরণবিধি ভঙ্গের কারণে জরিমানা করা হয়েছে রংপুর রাইডার্সের শেখ মেহেদি হাসান, নিকোলাস পুরান ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোসাদ্দেক হোসেনকেও।

বিপিএলের লিগ পর্বের শেষ দিনে শুক্রবার ফরচুন বরিশালের বিপক্ষে ৬ উইকেটের রোমাঞ্চকর জয় পায় খুলনা। ওই ম্যাচের শেষ ওভারে উত্তেজনাময় মুহূর্তে টিভি পর্দায় স্পষ্ট দেখা যায়, ড্রেসিং রুমের ভিউয়িং এরিনায় দাঁড়িয়ে ধূমপান করছেন খালেদ মাহমুদ। খুলনা কোচের সিগারেটে টান দেওয়ার এক ঝলকের ওই দৃশ্য দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এতে খালেদ মাহমুদের বিরুদ্ধে বিসিবির আচরণবিধির লেভেল-১-এর ২.২০ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। যেখানে বলা হয়েছে খেলার চেতনার পরিপন্থী কাজে জড়ান। আম্পায়ারদের অভিযোগের প্রেক্ষিতে শাস্তির সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি দেবব্রত পাল।