ঢামেকে নিপাহ ভাইরাসে এক কিশোরের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ছেলেটির নাম মোহাম্মদ শাহ আলম (১৫)। নিহতের আত্মীয় মাহমুদুল হাসান জেবু জানান, জানুয়ারির ১৮ তারিখে সে খেজুরের রস পান করে অসুস্থ হয়ে পড়ে। পরে আইসিডিডিআর,বির টেস্টে তার নিপাহ ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সোমবার (১৩ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি নরসিংদী জেলার শিবপুর থানার কাড়ারচর গ্রামে।

