মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ছিনতাই : ঢাবির সেই ৩ ছাত্রকে সাময়িক বহিষ্কার

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১০ পূর্বাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ৫:১৫ পূর্বাহ্ন
ছিনতাই : ঢাবির সেই ৩ ছাত্রকে সাময়িক বহিষ্কার

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সাময়িক বহিষ্কারের এই অনুমোদন দেন। ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ফজলে নাভীদ অনন (বিজয় একাত্তর হল, শিক্ষাবর্ষ ২০২১-২০২২), ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের মো. রাহাত রহমান (হাজী মুহম্মদ মুহসীন হল, শিক্ষাবর্ষ ২০২১-২০২২) এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সাদিক আহাম্মদ (বিজয় একাত্তর হল, শিক্ষাবর্ষ ২০২১-২০২২)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩ জন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কারের অনুমোদন দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মঙ্গলবার তাদের সাময়িক বহিষ্কারের অনুমোদন দেন।

এতে আরও বলা হয়, বহিষ্কৃত শিক্ষার্থীদের কৃত অপরাধের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না মর্মে কারণ দর্শানো এবং ৭ কার্যদিবসের মধ্যে তার লিখিত জবাব দিতে বলা হয়েছে।

ওই তিনজন ছাত্রলীগেরও কর্মী ছিলেন। গত রবিবার ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তিন শিক্ষার্থীকে সংগঠন থেকেও বহিষ্কার করা হয়।