শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আখাউড়ায় স্বর্ণের দোকানে চুরি, ৪৫ ভরি স্বর্ণ লুট

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৬ পূর্বাহ্ন আপডেট: ৭ মার্চ ২০২৬, ৫:১০ অপরাহ্ন
আখাউড়ায় স্বর্ণের দোকানে চুরি, ৪৫ ভরি স্বর্ণ লুট

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে।

দোকানের মালিক আশিষ বিশ্বাস জানান, প্রতিদিনের মতো হিসাব শেষে রাত অনুমান সোয়া ১১টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে যান। সকালে দোকানে আসলে চুরির ঘটনাটি তার নজরে আসে। এ সময় তিনি দেখেন দোকানের ডিসপ্লেতে সাজিয়ে রাখা প্রায় ৪৫ ভরি স্বর্ণ চুরি হয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

এদিকে, শহরের ব্যস্ততম এলাকায় এমন চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা হতভম্ব হয়ে গেছেন।

আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত চুরির ঘটনা উদযাপনের জন্য পুলিশকে নির্দেশ দেন।

আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, স্বর্ণের দোকানে চুরির ঘটনার তদন্ত চলছে। সিসি ক্যামেরা ফুটেজ পরীক্ষাসহ আশপাশের ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।