বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বায়ু বিপজ্জনক : দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪২ অপরাহ্ন আপডেট: ২৯ মে ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন
বায়ু বিপজ্জনক : দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের ওয়েবসাইট থেকে পাওয়া গেছে এ তথ্য।

এসময়ে দেখা যায়, ২১৩ স্কোর নিয়ে এর পরের স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৮৮ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল। পঞ্চম স্থানে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ১৮৭।

এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে চীনের বেইজিং, ভারতের মুম্বাই, ভিয়েতনামের হ্যানয়, চীনের উহান এবং উগান্ডার কাম্পালা।

এর আগে পুরো শীতকালজুড়ে (ডিসেম্বর ও জানুয়ারি) ঢাকার বায়ু ছিল অস্বাস্থ্যকর বা খুবই অস্বাস্থ্যকর অবস্থায়। প্রায় প্রতিদিনই দূষিত বায়ুর তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি ক্যাটাগরিতে রাখা হয়েছে বিশ্বের ৯৯টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো বিপজ্জনক। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে বিপজ্জনক স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই রয়েছে ঢাকা।