ইবিতে র্যাগিং: ঘটনার বর্ণনা দিতে ফিরলেন ভুক্তভোগী ছাত্রী

তদন্ত কমিটির স্বাক্ষাৎকারের জন্য শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জয়শ্রী সেনের তত্ত্বাবধানে ভুক্তভোগী ছাত্রীকে হলে প্রবেশ করানো হয়।
হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম জানান, আমরা তদন্ত কাজ শুরু করেছি।
হলটির প্রভোস্ট কক্ষে উপস্থিত রয়েছেন আইন সেলের পরিচালক ও বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মন্ডল ও দেশরত্ন শেখ হাসিনা হল তদন্ত কমিটির আহ্বায়ক ড. আহসানুল হক।
এছাড়াও খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড.ইয়াসমিন আরা সাথীসহ তদন্ত কমিটির সদস্যরা।

