বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মেট্রোরেলের উত্তরা সেন্টার স্টেশন চালু হলো

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১:২৫ পূর্বাহ্ন আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩:০৮ পূর্বাহ্ন
মেট্রোরেলের উত্তরা সেন্টার স্টেশন চালু হলো

প্রকল্পের কর্মকর্তারা জানান, শনিবারে সকাল ৮টা থেকে যাত্রী চলাচলের জন্য উত্তরা সেন্টার স্টেশনের দরজা খুলে দেয়া হয়। সেই হিসাবে এটি নিয়ে মেট্রোরেলের চার স্টেশন থেকে যাত্রী পরিবহন করা হচ্ছে।

এছাড়া, মার্চের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাকি ৪টি স্টেশনও চালুর ঘোষণা দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। জুলাই মাসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেলের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর কথাও জানিয়েছে তারা।

মেট্রোরেল বাস্তবায়নকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান, প্রথমে মেট্রোরেলের দুটি স্টেশন খুলে দেয়া হয়েছিল। আগামী ১ মার্চ মিরপুর-১০ স্টেশন খুলে দেয়া হবে। এটি হবে পঞ্চম স্টেশন।

গত ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২৯ ডিসেম্বর থেকে মেট্রোরেল জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। পরে ২৫ জানুয়ারি থেকে পল্লবী স্টেশনে যাত্রাবিরতি শুরু হয়।

উত্তরা সেন্টার ও মিরপুর ১০ স্টেশন দুটি চালু হওয়ার পর এই রুটে চালু হতে বাকি থাকবে উত্তরা সাউথ, মিরপুর-১১, কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশন।