বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বিআরটিসির বহরে যুক্ত হবে ১০০ ডাবল ডেকার বাস : কাদের

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ৪:৩৯ পূর্বাহ্ন আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩:৪১ পূর্বাহ্ন
বিআরটিসির বহরে যুক্ত হবে ১০০ ডাবল ডেকার বাস :  কাদের

রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে ভারতের ডেপুটি হাইকমিশনার ডক্টর বিনয় জর্জের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের জানান, সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এছাড়া ভারতীয় ঋণ সহায়তা চুক্তির আওতায় বিআরটিসির জন্য ৩০০ ইলেকট্রনিক ডাবল ডেকার এসি বাস সংগ্রহের বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে প্রাথমিকভাবে ১০০ বাস এ বছরের মধ্যেই ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর জন্য আনার সিদ্ধান্ত হয়।