সাংবাদিক ফারুকের মৃত্যুর জন্য হৃদরোগ ইন্সটিটিউট দায়ী : আকলিমা

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকালে কবিরহাট উপজেলা হলরুমে কবিরহাট প্রেসক্লাব আয়োজিত শোকসভায় কবিরহাট প্রেসক্লাব সভাপতি ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা সুলতানা।
শোকসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, দৈনিক মানবজমিন স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল।
শোকসভায় জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিক, কবিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত হয়ে মরহুম এসএম ফারুকের আত্মার মাগফেরাত কামনা করে তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য সাংবাদিক এসএম ফারুক গত ১১ ফেব্রুয়ারী ভোর ৫ টার সময় ঢাকা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি দৈনিক সোনালী বার্তার নোয়াখালী জেলা প্রতিনিধি ও দৈনিক সচিত্র নোয়াখালী'র কবিরহাট উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
বক্তারা সাংবাদিক এসএম ফারুকের কর্মময়জীবন নিয়ে স্মৃতিচারণ করেন।

