মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

একুশ স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে লড়াইয়ের প্রেরণা

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫০ অপরাহ্ন আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ৫:০৮ পূর্বাহ্ন
একুশ স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে লড়াইয়ের প্রেরণা

ওবায়দুল কাদের বলেন, ‘আজকে মুক্তিযুদ্ধের স্বপক্ষে যে শক্তি এই শক্তিকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে সাম্প্রদায়িক অশুভ শক্তি ও জঙ্গিবাদের বিরুদ্ধে। সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ রুখতে এটাই হচ্ছে আমাদের প্রত্যয়, এটাই হচ্ছে আমাদের অঙ্গিকার।’

বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার আনুষ্ঠানিক দাবি জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতি পাওয়ার দাবিদার। আমরা আবারও জাতিসংঘের কাছে একুশের শহীদ মিনার থেকে সেই দাবি করছি।

এর আগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার দিনগত রাত ১২টা ১ মিনিটে জাতির পক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয়বার শহীদ মিনারে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ বিশিষ্টজনদের সঙ্গে কুশল বিনিময় করেন।

সেখান থেকে বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।