মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

পেলুডা গাড়ির বাকেট ছিঁড়ে শ্রমিকের মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

অনলাইন ডেস্ক — চুয়াডাঙ্গা
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
পেলুডা গাড়ির বাকেট ছিঁড়ে শ্রমিকের মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদাহে পেলুডা গাড়ি সার্ভিসিং করার সময় বাকেট ছিঁড়ে বুকে পড়ে রানা সরকার (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এদিকে, হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছেন নিহতের এক সহযোগী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে বারোটায় দিকে ডিঙ্গেদাহ হাইওয়ে তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রানা সরকার মানিকগঞ্জ জেলার শিবালয় থানার ত্রিলোচন পট্টি গ্রামের নিখিল বেহারার ছেলে। তিনি ডিঙ্গেদাহে বিসিআইসি সার গোডাউন নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এস এস রহমান’-এ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, দুপুরে পেলুডা গাড়িটি সার্ভিসিং করার সময় হঠাৎ গাড়ির বাকেট ছিঁড়ে রানার বুকের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২ টার সময় তাঁর মৃত্যু হয়।

নিহতের এক সহযোগী সোহান অভিযোগ করেন হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে চিকিৎসকের অবহেলা ছিল।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার জানান, দুর্ঘটনায় রানা সরকারের বুকে আঘাত লাগে। তাঁকে হাসপাতালে আনার পর চিকিৎসা দেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।