মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

গোপালগঞ্জে এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন

অনলাইন ডেস্ক — গোপালগঞ্জ
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ৯:২৭ অপরাহ্ন
গোপালগঞ্জে এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এদিকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন বিক্ষোভকারীরা। এ সময় থানার কিছু অংশে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীরা থানার ভেতরে প্রবেশ করেন। সেখানে তারা ভাঙচুর চালান এবং গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যান।

তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ, হতাহতের তথ্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

বিস্তারিত আসছে...