মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ফ্লোরাল ড্রেসে স্নিগ্ধতা ছড়ালেন আলিয়া

নিউজ ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২২, ১:৩২ অপরাহ্ন আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ২:৫৬ অপরাহ্ন
ফ্লোরাল ড্রেসে স্নিগ্ধতা ছড়ালেন আলিয়া

কয়েকদিন আগে বলিউডের আরেক বড় তারকা করন জোহর আয়োজিত একটি পার্টিতে গিয়েছিলেন আলিয়া। এই পার্টিতে আবারও নজর কেড়েছেন তিনি।  

ওই পার্টির কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পর আলিয়া ভাটকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ আলোচনারা কারণ তার পোশাক। 

এ পার্টিতে বলিউডের সমস্ত বড় তারকাদেরই দেখা গেছে। তারা প্রত্যেকেই নিজ নিজ ফ্যাশনে ছিলেন অনন্য। সেই ধারায় নিজেকে আরও বেশি অন্যরকম করে মেলে ধরেছেন আলিয়া ভাট। 

ফ্লোরাল প্রিন্টের একটি ডিপনেক, অফ-শোল্ডার শর্ট ড্রেস ও তার সঙ্গে ম্যাচিং করে ব্লেজার পরে ওই পার্টিতে গিয়েছিলেন আলিয়া। খোলা, এলোমেলো চুলে,মোহিত করেছেন সকলকে। হাতে ছিল একাধিক আংটি ও সাদা নেলপলিশ। 

এই পোশাকে কখনো লম্বা করিডরে দাঁড়িয়ে, আবার কখনও ডিজাইন করা দেওয়ালের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন তিনি। 


একটি ছবিতে দেখা যায় এক কাঁধের ব্লেজার নামিয়ে, পোজ দিয়েছেন অভিনেত্রী। তাতে আরও মোহময়ী হয়ে উঠেছেন তিনি। ছবিগুলি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। 

গাঙ্গুবাইয়েন প্রচারণায় গেল কয়েকদিন সাদা পোশাকে দেখা যাচ্ছিল আলিয়াকে। এরপর হঠাৎ করে এমন লাল গোলাপ হয়ে সামনে চলে এলেন তিনি।