বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ফের হলিউডে দীপিকা!

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ৯:৫৩ অপরাহ্ন আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ৮:১১ পূর্বাহ্ন
ফের হলিউডে দীপিকা!

এবার শোনা যাচ্ছে ফের হলিউডে পাড়ি দিতে চলেছেন তিনি। এখন পর্যন্ত বলিউডপাড়ায় গুজব, এক জনপ্রিয় ওয়েব সিরিজের অংশ হতে চলেছেন বলিউডের ‘মাস্তানি’।

২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘ট্রিপল X: রিটার্ন অফ এক্সজেন্ডার কেজ’। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন হলিউড সুপারস্টার ভিন ডিজেল। দীপিকাকে দেখা যায় সেরেনার চরিত্রে। এবার জোর গুঞ্জন, এইচবিওর হলিউড ওয়েব সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’র তৃতীয় মৌসুমে দীপিকাকে দেখা যেতে পারে।

২০২১ সালে এই সিরিজ প্রথমবার সম্প্রচারিত হয়। দ্বিতীয় সিজন আসে ২০২২ সালে। সিরিজে একটি হোটেলকে কেন্দ্র করে যাবতীয় ঘটনা ঘটতে থাকে। এবার তৃতীয় সিজনের পালা।

শোনা যাচ্ছে, তৃতীয় এই সিজনেই দীপিকাকে দেখা যেতে পারে। এমনিতে এই ওয়েব সিরিজ বেশ জনপ্রিয়। সমালোচকদের প্রশংসার পাশাপাশি এমি ও গোল্ডেন গ্লোবের মতো পুরস্কারও পেয়েছে। তবে এবার বোধহয় ভারতের বিশাল সংখ্যক দর্শকের মধ্যে জনপ্রিয়তা চান নির্মাতারা। সেই কারণেই অভিনেতাদের তালিকায় দীপিকার নাম শোনা যাচ্ছে।