ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শার্শায় বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল

ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শার্শায় বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল
শার্শা প্রতিনিধি:
দেশকে অস্থিতিশীল করার যেকোনো গভীর ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে যশোরের শার্শায় বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হচ্ছে।
আজ শার্শা উপজেলা বিএনপির নির্দেশনায় আয়োজিত এ বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলে নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য, শার্শার মাটি ও মানুষের প্রিয় নেতা জননেতা মফিকুল হাসান তৃপ্তি।
এ সময় উপস্থিত রয়েছেন যশোর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, শার্শা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ সহ , যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও সমাবেশে অংশ নিয়েছেন হাজার হাজার ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মী।
বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে শার্শার রাজপথ মুখরিত হয়ে ওঠে। নেতাকর্মীরা দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানের কথা তুলে ধরেন।
এ সময় বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সকল ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। কোনো অপশক্তির কাছে মাথা নত না করে জনগণের অধিকার রক্ষায় রাজপথে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক ঐক্য ও শক্তির বহিঃপ্রকাশ বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
ঐক্যই শক্তি, জনগণই ভরসা—শান্তি, শৃঙ্খলা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকুক শার্শা।

