শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

একুশের প্রথম প্রহরে সংঘর্ষে চবি ছাত্রলীগ

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫১ পূর্বাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ১:১০ পূর্বাহ্ন
একুশের প্রথম প্রহরে সংঘর্ষে চবি ছাত্রলীগ

২১ ফেব্রুয়ারি রাত ১২টা ৪৫ মিনিটের দিকে (প্রথম প্রহরে) সংঘর্ষ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ে বিজয় গ্রুপের দুটি অংশ। এক অংশের নেতৃত্ব দেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আলামিন হোসেন এবং অন্য অংশের নেতৃত্ব দেন দেলোয়ার হোসেন। কিছুদিন ধরে এএফ রহমান হলের রুম দখলকে কেন্দ্র করে গ্রুপের উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

সোমবার (২০ ফেব্রুরুয়ারি) মের ব্যাপারে কথা বলতে গেলে আলামিনের অনুসারীরা দেলোয়ারের অনুসারীদের ধাওয়া দেয়। পরে পুষ্পস্তবক নিয়ে শহীদ মিনারের দিকে যাওয়ার সময় আলামিনের অনুসারীদের ধাওয়া করে দেলোয়ার গ্রুপ। এতে সংঘর্ষ শুরু হয়।

এ বিষয়ে একাংশের নেতা দেলোয়ার হোসেন বলেন, ওরা আমাদের রুম দখল করে রাখছিল। এ ব্যাপারে কথা বলতে গেলে তারা আমাদের ধাওয়া করে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। তবে অপর অংশের নেতা আলামিন হোসেনের মোবাইল ফোনে কল দিলেও তিনি তা রিসিভ করেননি।