মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

এপ্রিলে আসছে পাকিস্তানের যুবারা

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৬ পূর্বাহ্ন আপডেট: ৬ মে ২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ন
এপ্রিলে আসছে পাকিস্তানের যুবারা

বিসিবি থেকে জানা গেছে একটি চারদিনের, পাঁচটি এক দিনের ও একটি টি-টোয়েন্টি ম্যাচ হবে দ্বিপক্ষীয় এই সিরিজে। হোম সিরিজের আগে আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলার সুযোগ পাচ্ছে যুবারা। নিরপেক্ষ এই ভেন্যুতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আয়োজন করবে সিরিজটি। যেখানে বাংলাদেশের সঙ্গে থাকছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল।

২০২৪ সালে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এখনও প্রায় এক বছর দল গোছানোর সময় পাবে বিসিবি গেম ডেভেলপমেন্ট বিভাগ। তাই বিশ্বকাপ নিয়ে এখনই ভাবতে চায় না তারা। বরং ইয়ুথ ক্রিকেট লিগ (ওয়াইসিএল) থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করে যোগ করার উদ্যোগ নিয়েছে। ওয়াইসিএলের খেলা চলায় খেলোয়াড় বাছাইয়ের কাজ করছেন জুনিয়র নির্বাচকরা।

গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মো. কাউসার বলেন, বর্তমান দলে যারা রয়েছে, তারা অনেক দিন ধরেই অনুশীলন প্রক্রিয়ার মধ্যে আছে। ওয়াইসিএলে বেশ কিছু ভালো ছেলে পাওয়া গেছে। সেখান থেকে কিছু খেলোয়াড় নেয়া হবে। অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের মাথায় এখনই বিশ্বকাপের চিন্তা ঢোকাতে চাই না। আমরা চেষ্টা করছি দেশে, বিদেশে বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ করে দিতে। তারা খেলে খেলে একটা জায়গায় পৌঁছালে বিশ্বকাপ দল গোছানো হবে সেরাদের নিয়ে।