শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

চট্টগ্রামে কেমিক্যাল দোকানে আগুন, মরদেহ উদ্ধার

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৪ অপরাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ৩:৩২ অপরাহ্ন
চট্টগ্রামে কেমিক্যাল দোকানে আগুন, মরদেহ উদ্ধার

পরে আগুনে পুড়ে নিহত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর।

ওসি জাহিদুল কবীর বলেন, আন্দরকিল্লার সমবায় মার্কেটে আগুন লেগেছিল। মার্কেটটি টিনশেডের। মার্কেটের একটি ওয়েল্ডিং কারখানায় আগুন লাগে। পরবর্তী সময়ে আশপাশের তিন-চারটি প্রিন্টিং প্রেসসহ পাশের তিন তলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, এবি সার্জিক্যাল নামের দোকানে কেমিক্যাল মজুত থাকায় আগুন ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে এলেও সমবায় মার্কেটের আলম ইঞ্জিনিয়ারিং থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির বয়স প্রায় ৪০ বছর বলে জানান তিনি।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে ফায়ার সার্ভিস রাত দেড়টা পর্যন্ত কোনো তথ্য দিতে পারেনি।