মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

লিভারপুলকে বড় ব্যবধানে হারালো রিয়াল

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৪ অপরাহ্ন আপডেট: ২২ মে ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
লিভারপুলকে বড় ব্যবধানে হারালো রিয়াল

এমিরেটস স্টেডিয়ামে তখন উল্লাসের ঝড়, রিয়ালের বিপক্ষে প্রতিশোধ নেয়ার এটাই সময়। খবর স্কাই স্পোর্টসের।

মাত্র ১৪ মিনিটে ২-০ গোলে এগিয়ে গেলে ম্যাচের ফল কী হতে পারে, অগ্রিম সেটা ভেবে এমিরেটসের দর্শকরা সুখ স্বপ্ন দেখতে শুরু করেছিলো।

অন্যদিকে, ১৪ মিনিটের মাথায় ২ গোল হজম করে যেন নড়েচড়ে উঠলো রিয়াল মাদ্রিদ। আড়মোড়া ভেঙে যখন তারা প্রতিপক্ষের ওপর প্রবল বিক্রমে ঝাঁপিয়ে পড়লো, তখন লিভারপুল উড়ে গেলো খড়কুটোর মতো। প্রথমার্ধেই সমতায় দল এবং ৬৭ মিনিটেই লিভারপুলের জালে ৫ বার বল জড়িয়ে দিলো ভিনিসিয়ুস আর করিম বেনজেমারা।

৯০ মিনিটের খেলা শেষে ফল, লিভারপুল ২ : ৫ রিয়াল মাদ্রিদ। এমিরেটসেই লিভারপুলকে গোলবন্যায় ভাসিয়ে কোয়ার্টার ফাইনালে বলতে গেলে এক পা দিয়ে রাখলো রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র এবং করিম বেনজেমা। এডার মিলিতাও করেছেন রিয়ালের হয়ে বাকি গোলটি।