মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

১৮ বছর পর এক আসামির ফাঁসি বহালের রায়

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৬ অপরাহ্ন আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
১৮ বছর পর এক আসামির ফাঁসি বহালের রায়

২০০৫ সালে বিজয়ের মাস ডিসেম্বরেই এক ভয়াবহ নির্মমতার শিকার হয়েছিল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর নেত্রকোণা জেলা সংসদ। ৮ ডিসেম্বর নেত্রকোণা শহরের অজহর রোডে উদীচীর কার্যালয়ের সামনে জঙ্গি সংগঠন জেএমবির আত্মঘাতী হামলায় নিহত হয়েছিলেন আটজন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই, সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, জেএমবি কমান্ডার আসাদুজ্জামান, সালাউদ্দিন এবং ইউনূসসহ ৮ জনকে আসামী করে পৃথক দুটি মামলা দায়ের করে।

ইতিমধ্যে ঢাকা দ্রুত বিচার ট্র্যাইব্যুনাল আদালত-২ নেত্রকোণায় বোমা হামলা মামলার ৭ আসামীকে ফাঁসি ও বাংলা ভাইয়ের স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।