মুসলিম হয়েও পূজা দেওয়ায় সারাকে কটাক্ষ

শুধু সিনেমায় অভিনয় নয়, বরং সারার মিষ্টি ব্যবহারও সবাইকে কাছে টানে। সোশ্যাল মিডিয়াতেও তাই সবার খুব পছন্দ সাইফ আলী খান-অমৃতা আরোরার কন্যা। তবে, কিছু ধর্মীয় কট্টরবাদি এর আগেও সারাকে আক্রমণ করেছিলেন হিন্দু মন্দিরে পা রাখার কারণে। শিবরাত্রির দিনও তেমনটাই হলো।
নিজের শিবপূজার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এই নায়িকা। সঙ্গে ইনস্টা স্টোরিতেও শিব মন্দিরে তোলা ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘শুভ মহাশিবরাত্রি… জয় ভোলেনাথ।’

