বিএনপি-জামায়াতের অপকর্মের কথা তুলে ধরুন : প্রধানমন্ত্রী

বুধবার (২২ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটাধিকার আওয়ামী লীগই দিয়েছে। বিএনপির জন্মই হয়েছে অবৈধ ক্ষমতা দখলকারীদের হাতে। তাই দেশবাসী যেন অবৈধ ক্ষমতা দখলকারীদের প্রত্যাখ্যান করে সেটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরো বলেন, এখন আর বাংলাদেশকে কেউ ভিক্ষুকের জাতি মনে করে না। এখন আর বাংলাদেশকে কেউ হাত পেতে নেয়া জাতি মনে করে না। এখন বাংলাদেশকে সবাই উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচনা করে।
শেখ হাসিনা বলেন, আমরা আর যাই হোক, ওই দানবদের হাতে ক্ষমতা ছেড়ে দিতে পারি না। কারণ ওদের কাছে ক্ষমতা ছেড়ে দিলে আবার জঙ্গিবাদ, সন্ত্রাস সৃষ্টি হবে।

