শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মা-মেয়েকে পিলারে বেঁধে টিকটক ভিডিও!

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৫৩ অপরাহ্ন আপডেট: ২৯ মে ২০২৬, ৮:৫১ অপরাহ্ন
মা-মেয়েকে পিলারে বেঁধে টিকটক ভিডিও!

ভুক্তভোগী নারী ওই গ্রামের মো. ইদ্রিসের স্ত্রী ঝুমুর আক্তার (৪০) ও তার মেয়ে কুসুম আক্তার (১৬)।  

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি বাড়ির জমির বিরোধের জের ধরে একই বাড়ির মো. জহির উদ্দিনের ছেলে মো. জিল্লুর রহমানসহ (২০) আরো অজ্ঞাত ২/৩ জনসহ একই বাড়ির মো. ইদ্রিসের স্ত্রী ঝুমুর আক্তার (৩০) ও তার মেয়ে কুসুম আক্তারকে (১৬) রশি দিয়ে পিলারের সঙ্গে বেঁধে মারধর করেন। ওই সময় জিল্লুর মোবাইলে ভিডিও ধারণ করেন। এরপর তা স্যোশাল মিডিয়ায় (MD JILLUR RAHMAN.505) এই টিকটক আইডি থেকে তাদেরকে চোর হিসেবে উপস্থাপন করে ভাইরাল করেন।

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়সার খসরু। তিনি বলেন, ভুক্তভোগী নারী বুধবার দুপুরে এ বিষয়ে আমার কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। তাৎক্ষণিক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে হাতিয়া থানার ওসিকে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বলেছি।  

হাতিয়া থানার ওসি আমির হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি টিকটক ভিডিওটি দেখেছি। তা ভুক্তভোগী পরিবারের সংরক্ষণে আছে।