বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

বাংলাদেশি অন্ধ হাফেজ আশরাফীর বিশ্বজয়

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ৯:০৮ অপরাহ্ন আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
বাংলাদেশি অন্ধ হাফেজ আশরাফীর বিশ্বজয়

বুধবার এ পুরস্কার ঘোষণা করা হয়। এসময় অন্ধ হাফেজের কপালে চুমু খান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

চোখে আলো নেই! তাতে কি। অন্তরের আলো দিয়ে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজয় করা যায়। তাই করে দেখালেন দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফী। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একাধিক পুরস্কার পেয়েছেন তিনি।

হাফেজ মাহমুদুল হাসান আশরাফীর বাবার নাম হাফেজ শেখ এনামুল হোসেন আশরাফী। চোখে আলো না থাকলেও ৩ বছরে পবিত্র কুরআন শরীফ মুখস্ত করে হাফেজ হয়েছেন তিনি। কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার আদমপুর ইউনিয়নে আশরাফীর গ্রামের বাড়ি।