বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

গর্ভকালীন জটিলতায় প্রতি ২ মিনিটে এক নারীর মৃত্যু

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ৯:২২ অপরাহ্ন আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
গর্ভকালীন জটিলতায় প্রতি ২ মিনিটে এক নারীর মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পাশাপাশি জাতিসংঘের অন্য কিছু অঙ্গ সংস্থার সমন্বয়ে তৈরি প্রতিবেদনে বলা হয়, ২০ বছর মেয়াদে সার্বিক মাতৃ মৃত্যুহার ৩৪ দশমিক ৩ শতাংশ কমেছে। ২০০০ সালে প্রতি লাখে ৩৩৯ জন নারীর মৃত্যু হতো গর্ভকালীন বা প্রসবকালীন জটিলতায়। ২০২০ সালে প্রতি লাখে এ সংখ্যা কমে হয় ২২৩।

এর অর্থ হলো ২০২০ সালে দৈনিক মৃত্যু হয় সন্তানসম্ভবা প্রায় ৮০০ নারীর। অর্থাৎ প্রতি দুই মিনিটে গড়ে একজন নারীর মৃত্যু হয়।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, মাতৃ মৃত্যুহার কমার দিক থেকে শীর্ষে রয়েছে পূর্ব ইউরোপের দেশ বেলারুশ। ২০ বছরে দেশটিতে মাতৃ মৃত্যুহার কমে ৯৫ দশমিক ৫ শতাংশ। এ হারার বাড়ায় শীর্ষে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা।

২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে মাতৃ মৃত্যুহার সবচেয়ে বেশি বাড়ে যুক্তরাষ্ট্রে।