বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, অবস্থান ৮ম

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২০ অপরাহ্ন আপডেট: ২৬ মার্চ ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন
রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, অবস্থান ৮ম

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, ১৯৬ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। ১৭১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।

১৬০ এর বেশি স্কোর নিয়ে তৃতীয় থেকে সপ্তম স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াংমাই, ঘানার আক্রা, মঙ্গোলিয়ার উলানবাটর, ভারতের মুম্বাই এবং উত্তর মেসিডোনিয়ার কোজে।

এর আগে গতকালও (বুধবার) ঢাকার বায়ু ছিল অস্বাস্থ্যকর, স্কোর ছিল ১৬১। পুরো শীতকালজুড়ে (ডিসেম্বর ও জানুয়ারি) ঢাকার বায়ু ছিল ‘অস্বাস্থ্যকর’ বা ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায়। প্রায় প্রতিদিনই দূষিত বায়ুর তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা। বসন্তকালে এসে তার তেমন পরিবর্তন হয়নি।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই রয়েছে ঢাকা এবং আক্রা।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় চার স্কোর সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো।