বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

দ. আফ্রিকায় ৫ বাংলাদেশি নিহত

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৪৭ পূর্বাহ্ন আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ৮:৩২ পূর্বাহ্ন
দ. আফ্রিকায় ৫ বাংলাদেশি নিহত

বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী শওকত বিন আশরাফ বলেন, সকাল ৯টার দিকে পাঁচ বাংলাদেশি জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাচ্ছিলেন। জোহানেসবার্গ থেকে ৭০ কিলোমিটার দূরে বুফুল এলাকায় পৌঁছালে তাদের বহনকারী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশির মারা যান। এ ছাড়া গুরুতর আহত হন আরো দুই বাংলাদেশি। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো বলেন, নিহত ৫ জনের মধ্যে চারজনের বাড়ি ফেনী ও একজনের গ্রামের বাড়ি নোয়াখালী জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে।