মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

এবার পাপুয়া নিউ গিনিতে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩১ অপরাহ্ন আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ৩:২৩ অপরাহ্ন
এবার পাপুয়া নিউ গিনিতে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

পাপুয়া নিউ গিনি ওশেনিয়ার একটি দেশ। প্রশান্ত মহাসাগরের মধ্যভাগ ও দক্ষিণাংশের দ্বীপসমূহকে একত্রে ওশেনিয়া বলা হয়। খবর এনডিটিভির।

জানা গেছে, ভূমকম্পনটি পাপুয়া নিউ গিনির কান্দ্রিয়ান অঞ্চলে আঘাত হানে। উৎপত্তিস্থলে এটির গভীরতা ছিল ৩৮ দশমিক ২ কিলোমিটার।

তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

একই দিনে জাপানের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প। স্থানীয় সময় শনিবার রাত ১০টা ২৭ মিনিটে হোক্কাইডোতে প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে এবং জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

কম্পনে দেশটির উপকূলীয় শহর কুশিরো ও নেমুরোকে কেঁপে উঠে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। বড় কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।