বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ঢাকাতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৯ অপরাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫৮ পূর্বাহ্ন
ঢাকাতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

মাদারীপুর কালকিনি উপজেলার উত্তর আন্দারচর গ্রামের মৃত লালচান মিয়ার ছেলে মনির। বর্তমানে কোনাপাড়া এলাকায় থাকতেন। স্থানীয় একটি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন তিনি।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, ভোরে কোনাপাড়ার বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হন মনির। এরপর কোনাপাড়া বাস স্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় কোন একটি গাড়ির নিচে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, ৯৯৯ নাইনের মাধ্যমে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়। তবে দুর্ঘটনার পর গাড়িটি নিয়ে তার চালক পালিয়ে গেছে। গাড়িটির সনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।