বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

একই সময়ে কিশোরগঞ্জ সফরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৮ অপরাহ্ন আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
একই সময়ে কিশোরগঞ্জ সফরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান জানান, সংসদীয় সরকার পদ্ধতিতে এটি দেশে প্রথম ঘটনা। প্রধানমন্ত্রী মিঠামইনে নির্মাণাধীন মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

রাষ্ট্রপতির ছোট ভাই মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল হকের সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী ছাড়াও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, রাষ্ট্রপতির জ্যেষ্ঠপুত্র স্থানীয় এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক বক্তব্য প্রদান করবেন।

সমাবেশ সঞ্চালনা করবেন রাষ্ট্রপতির ভাগনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদ।

অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোস্তফা জানান, রাষ্ট্রপতি মিঠামইন থেকে জেলা শহরে যাবেন। তিনি ১ থেকে ৩ মার্চ সেখানে থাকবেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এরপর প্রধানমন্ত্রী ঢাকায় ফিরে যাবেন।