মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

জি-২০ সম্মেলনে রাশিয়াকে নিন্দা, চীনের বিরোধিতা

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫১ অপরাহ্ন আপডেট: ৪ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
জি-২০ সম্মেলনে রাশিয়াকে নিন্দা, চীনের বিরোধিতা

স্থানীয় সময় শনিবার (২৫ ফেব্রুয়ারি) তবে সম্মেলনে যৌথ বিবৃতিতে সই করতে অস্বীকার করেছে চীন ও রাশিয়া। খবর রয়টার্সের।

জি২০-র অন্যতম সদস্য রাশিয়া ইউক্রেইনে তার কর্মকাণ্ডকে ‘বিশেষ সামরিক অভিযান’ বলছে, ‘যুদ্ধ’ নয়।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে এ জি-২০ সম্মেলন। আয়োজক দেশ ভারতও বিবৃতিতে যুদ্ধের বিষয়টি উত্থাপন করতে অনিচ্ছুক ছিল বলে জানিয়েছেন জি২০ কর্মকর্তারা। ইউক্রেইন যুদ্ধের বিষয়ে এখন নিরপেক্ষ অবস্থান নিয়েছে ভারত।

এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্রসহ শিল্পোন্নত সাতটি দেশের জোট জি৭ এর মিত্ররা ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়ার বিরুদ্ধে তীব্র নিন্দা জানানোর বিষয়টি রাখতে বদ্ধপরিকর থাকলেও বিরোধিতা করে যাচ্ছেন রাশিয়া ও চীনের প্রতিনিধিরা।